Gram Panchayat Certificate Online Apply 2026: নতুন পোর্টালে পঞ্চায়েত সার্টিফিকেট আবেদনের সম্পূর্ণ পদ্ধতি



Dipen Alerts | 11 জুন ২০২৬

বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে একটি বড় আপডেট আনা হয়েছে। গ্রাম পঞ্চায়েত বা প্রধানের সার্টিফিকেটের (Panchayat Certificate) জন্য আবেদনের অফিশিয়াল পোর্টালটি সম্পূর্ণ বদলে গেছে। নতুন পোর্টালের ইন্টারফেস যেমন পরিবর্তন করা হয়েছে, তেমনই সার্টিফিকেটের ফরম্যাটেও এসেছে নতুন রূপ।

আপনি যদি বাড়ি বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে প্রধানের সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে চান, তবে এই ব্লগটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। নিচে ধাপে ধাপে সম্পূর্ণ লাইভ প্রসেস আলোচনা করা হলো।

নতুন পোর্টালে কী কী সার্টিফিকেট পাওয়া যাবে?

এই নতুন পোর্টাল থেকে আপনারা মোট ৭টি গুরুত্বপূর্ণ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন:

১. রেসিডেনশিয়াল সার্টিফিকেট (Residential Certificate)

২. ক্যারেক্টার সার্টিফিকেট (Character Certificate)

৩. ইনকাম সার্টিফিকেট (Income Income)

৪. সেম পার্সন সার্টিফিকেট (Same Person Certificate - নামের ভুল সংশোধনের জন্য)

৫. ডিস্টেন্স সার্টিফিকেট (Distance Certificate)

৬. কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট (Caste Authentication Certificate)

৭. আনম্যারিড সার্টিফিকেট (Unmarried Certificate)

সাধারণত আবেদন করার পর ১ থেকে ৭ দিনের মধ্যে (বেশিরভাগ ক্ষেত্রে ১-২ দিনেই) সার্টিফিকেট এপ্রুভ বা অনুমোদিত হয়ে যায়।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস (Supporting Documents):

আবেদন করার আগে নিম্নলিখিত ডকুমেন্টগুলি নিজের কাছে রেডি রাখুন। ফাইলগুলির সাইজ ২ MB-র মধ্যে (JPEG, PNG বা PDF ফরম্যাটে) হতে হবে:

  • ডকুমেন্ট ১: আধার কার্ড বা ভোটার কার্ড।

  • ডকুমেন্ট ২: কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে কাস্ট প্রুফ, ইনকামের ক্ষেত্রে আয়ের উৎস বা ডিস্টেন্স সার্টিফিকেটের ক্ষেত্রে দূরত্বের বিবরণ।

  • জিএস মেম্বার সার্টিফিকেট (GS Member Certificate): এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ! আপনার এলাকার পঞ্চায়েত মেম্বারের (GP Member) কাছ থেকে নেওয়া হাতে লেখা সার্টিফিকেটটি এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। এটি না দিলে প্রধান কিন্তু সার্টিফিকেট ইস্যু করবেন না।

  • আবেদনকারীর ছবি: সাইজ ১০০ KB-র মধ্যে (JPEG/PNG ফরম্যাটে) হতে হবে।

ধাপে ধাপে অনলাইন আবেদনের পদ্ধতি (Step-by-Step Process)

ধাপ ১: পোর্টালে লগইন করা

  1. প্রথমেই আপনার ব্রাউজারে গিয়ে Citizen Corner ওয়েবসাইটটি ওপেন করুন।


  2. হোম পেজে ডানদিকে "Start Application" অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করার আগে "I want to apply" ডিক্লেয়ারেশন বক্সে টিক দিন।


  3. এরপর "Proceed to Mobile Verification"-এ ক্লিক করে আপনার সচল মোবাইল নাম্বারটি এন্টার করুন। তারপর SEND OTP টে ক্লিক করুন । 






  4. মোবাইলে আসা ৪ ডিজিটের ওটিপি (OTP) দিয়ে "Verify and Continue" বাটনে ক্লিক করলেই সিটিজেন পোর্টালে লগইন হয়ে যাবে।



ধাপ ২: লোকেশন বা গ্রাম পঞ্চায়েতের বিবরণ দেওয়া

লগইন করার পর অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হবে। এখানে প্রথমে আপনার এলাকার বিবরণ দিতে হবে:

  • আপনার District (জেলা), Block (ব্লক), Gram Panchayat (গ্রাম পঞ্চায়েত), Sansad (সংসদ) এবং Village (গ্রাম) লিস্ট থেকে সিলেক্ট করুন।

  • ঐচ্ছিক (Optional): আপনার জানা থাকলে পঞ্চায়েতের কর বা ট্যাক্সের রশিদ নম্বর (SSC Number), করদাতার নাম এবং আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখ করতে পারেন, না জানলে এই ঘরগুলি ফাঁকা রাখতে পারেন।


ধাপ ৩: আবেদনকারীর ব্যক্তিগত বিবরণ (Applicant Details)

  • ফর্মে ভাষা সিলেক্ট করার অপশন রয়েছে (English/Bengali)। নোট: নতুন পোর্টাল হওয়ায় বাংলা ফর্মে সাময়িক কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিতে পারে, তাই আপাতত সম্পূর্ণ ফর্মটি ইংরেজি বা 'English Only' সিলেক্ট করে ফিলাপ করাই ভালো।

  • আবেদনকারীর নাম, অভিভাবকের নাম (গার্জেন নেম) এবং অভিভাবকের সাথে সম্পর্ক সিলেক্ট করুন।

  • এরপর আপনার সম্পূর্ণ ঠিকানা (Village, Post Office, Police Station এবং Pin Code) ও জন্ম তারিখ (Date of Birth) ক্যালেন্ডার থেকে সঠিকভাবে বেছে নিন।



ধাপ ৪: সার্টিফিকেট সিলেক্ট ও অতিরিক্ত তথ্য প্রদান

  • আপনি যে যে সার্টিফিকেট চান (যেমন: Residential, Character, Income বা Caste) সেগুলি টিক মার্ক দিয়ে সিলেক্ট করুন। আপনি চাইলে একসাথে একাধিক সার্টিফিকেটও সিলেক্ট করতে পারেন।

  • যদি Income Certificate চুজ করেন, তবে ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম ও আয়ের উৎস লিখতে হবে। Distance Certificate-এর ক্ষেত্রে বাড়ি থেকে গন্তব্যের দূরত্ব (কিলোমিটারে) লিখতে হবে। Caste Authentication-এর ক্ষেত্রে আপনার ধর্ম, কাস্ট (SC/ST/OBC/General) এবং সাব-কাস্ট সিলেক্ট করতে হবে।


  • Registered Mobile Number – এটি আগে থেকেই পূরণ করা আছে (এটি পরিবর্তন করার অপশন নেই)।
  • WhatsApp Number – এটি Optional। WhatsApp নম্বর থাকলে লিখুন, না থাকলে ফাঁকা রাখতে পারেন।
  • Email Address – এটিও Optional। ইমেল থাকলে লিখুন, না থাকলে ফাঁকা রাখতে পারেন।
  • এরপর নিচে গিয়ে Save & Continue বা Next বাটনে ক্লিক করুন।

ধাপ ৫: ডকুমেন্ট আপলোড এবং সাবমিট

  • এবার নির্দিষ্ট ঘরগুলিতে আপনার আধার কার্ড, কাস্ট/ইনকাম প্রুফ, মেম্বারের সার্টিফিকেট এবং আপনার পাসপোর্ট সাইজ ছবি (১০০ কেবির মধ্যে) আপলোড করুন।

  • সমস্ত তথ্য আরও একবার ভালো করে মিলিয়ে নিয়ে নিচে থাকা "Submit Application" বাটনে ক্লিক করুন।



সাবমিট হওয়া মাত্রই স্ক্রিনে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং স্ট্যাটাস দেখতে পাবেন। আপনার মোবাইলেও মেসেজের মাধ্যমে আইডি চলে আসবে।

স্ট্যাটাস চেক এবং সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম

আবেদন করার পর আপনার স্ট্যাটাস প্রথমে "Pending for Operator Approval" দেখাবে, তারপর অপারেটর ভেরিফাই করলে "Pending for Pradhan Approval" দেখাবে।

প্রধান ডিজিটাল সাইন দিয়ে এপ্রুভ করে দিলে স্ট্যাটাস বদলে হয়ে যাবে "Ready to Download"

  • স্ট্যাটাস পেজেই আপনি English এবং Bengali দুটি ফরম্যাটেই সার্টিফিকেট ডাউনলোডের লিংক পেয়ে যাবেন।

  • নতুন ফরম্যাটের এই ডিজিটাল সার্টিফিকেটের নিচের দিকে একটি QR Code বা বারকোড থাকবে এবং ডানদিকে প্রধানের ডিজিটাল সই ও সিল থাকবে।

  • নিচে থাকা "Download Certificate" বাটনে ক্লিক করে সহজেই সার্টিফিকেটটি আপনার ফোন বা কম্পিউটারে পিডিএফ ফাইল হিসেবে সেভ করে প্রিন্ট করে নিতে পারবেন। এই সার্টিফিকেটের মেয়াদ ইস্যুর দিন থেকে ৬ মাস পর্যন্ত থাকে।





ডিজিটাল যুগে এখন আর পঞ্চায়েত সার্টিফিকেটের জন্য বারবার পঞ্চায়েত অফিসে গিয়ে লাইন দেওয়ার প্রয়োজন নেই। নতুন পোর্টালের মাধ্যমে খুব সহজেই এই কাজ এখন বাড়িতে বসেই সম্ভব। আশা করি এই ব্লগের মাধ্যমে আপনারা পুরো বিষয়টি সহজেই বুঝতে পেরেছেন।

এই বিষয়ে আরও বিস্তারিত লাইভ ডেমো দেখতে আমাদের ইউটিউব চ্যানেল Dipen Alerts-এর মূল ভিডিওটি দেখতে পারেন। কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.